শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ গড়তে শিক্ষা নিরাপত্তা বিমা প্লাস হলো এমন একটি ভিত্তি যার উপর আপনি আপনার সন্তানের কাঙ্খিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। শিক্ষা ও জীবনের অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য আপনার সন্তান আপনার এবং আপনার উপার্জনের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি চান আপনার সন্তান হোক উচ্চশিক্ষায় শিক্ষিত, যাতে জীবনের পথে তার যাত্রা শুভ হয়। অথচ উচ্চশিক্ষার ব্যয় দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় কেমন করে আপনি নিশ্চিত হবেন যে আপনার সন্তান যখন উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবে, তখন প্রয়োজনীয় অর্থের অভাব আপনার হবে না? এ ব্যাপারে যদি আপনি কোন প্রয়োজনীয় পরিকল্পনা না করে থাকেন, তবে প্রয়োজনীয় অর্থসংস্থান করা হয়তো আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু যথেষ্ট পরিমাণে সঞ্চয় করার জন্য যে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন, সে ব্যাপারেও কি নিশ্চিত হতে পারেন? নিজেকে কি এ প্রশ্নটি কখনো করেছেন? “আমি যদি না থাকি, সন্তানকে নিয়ে আমার আশা-আকাঙ্খা কি পূরণ হবে?” আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কোন ঝুঁকি বা রিস্ক নিতে পারেন না। আপনার অবর্তমানে আপনার পরিবা...